গতবছরের কথা। কেরিয়ারের মধ্যগগনে তিনি, তখনই আকস্মিক সেই দুঃসংবাদে বিদ্যুৎস্পৃষ্ট হন গোটা দেশের আপামর performing art fraternity তথা শিল্পানুরাগী। গত এক বছর ধরে কোলন সংক্রমণে ভুগছিলেন অভিনেতা ইরফান খান। চিকিৎসায় সুস্থও হয়ে উঠেছিলেন। পুনরায় কাজে যোগ দেন এবং ছবিতে অভিনয়ও শুরু করেন তবু ঈশানকোণে কিন্তু আশঙ্কা ছিলই।
গতকাল হঠাৎ স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হন। সেই মুম্বাই কোকিলাবেন হাসপাতালেই আজ প্রয়াত হন অভিনেতা। বলিউডের মূল ধারার ও সমান্তরাল ছবির মধ্যে সংযোগ সাধন করেছেন যাঁরা তাঁদের মধ্যে সর্বাগ্রে উচ্চারিত নামের মধ্যে একটি ইরফান খান।

বন্ধুর অকালপ্র্যাণে ট্যুইট করে শোকজ্ঞাপন করেন পরিচালক সুজিত সরকার।
জন্মসূত্রে বাঙালী না হয়েও পিকু ও দ্য নেমসেক ছবিতে বাঙালী চরিত্রের অনবদ্য চিত্রায়ণে তিনি বাঙালীদের মনে স্থায়ী ভাবে এক আলাদা জায়গা করে নেন।
তাঁর প্রতি আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানাই।
ছবিতে যথাক্রমে পিকু ও দ্য নেমসেক ছবি দুটির দুটি স্থিরচিত্র।














মন্তব্য করুন
মন্তব্য দেখুন