মুক্তি পেল রজত সাহার নতুন ছোট ছবির পোস্টার। গত ৫ই জুলাই “হৃদ মাঝারে” ছবির পোস্টার দেখা গেল ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে যেতে। ছবিটিতে অভিনয় করেছে ডিউক বোস ও লহরী চক্রবর্তী। মিউজিক করেছেন শ্রীমান – সুনিত জুটি। ছবিটি সম্পাদনা করেছেন পরিচালক রজত সাহা নিজেই। চিত্রগ্রহণ করেছেন প্রয়াত সায়ন চ্ন্দ। গল্পটি মূলত রোম্যান্টিক ধাঁচের। বিয়ের জন্য পাকা দেখায় এসে হঠাৎ আয়ুশ জানতে পারে নিধির এক অতীতের কথা। তারপর কি আয়ুশ আর থেকে নিধির পাশে? নাকি আরো একবার নিধির ভবিষ্যত প্রশ্নের মুখে পড়ে।
ছবিটি ওয়ান লাভ মিডিয়া ও ইউনিফায়েড লাইন প্রডিইউসিঙ করেছে। ছবিটি প্রযোজনা করেছে KSS Production and Entertainment । এর আগেও এই হাউসে পরিচালক রজত সহর “পাতা ঝরার দিনে” মুক্তি পেয়েছিল। ছবিটি KSS Originals এর ইউটিউব চ্যানেল আগামী শুক্রবার থেকে দেখা যাবে।















মন্তব্য করুন
মন্তব্য দেখুন