প্রাক্তন প্রেমিকার বিয়েতে ছবি তুলতে যাওয়ার গল্প “শেষ বেলায়।”

অর্পিত নামের জনৈক ফোটোগ্রাফার ডাক পেয়েছে তার প্রাক্তন প্রেমিকার বিয়ের ছবি তোলার জন্য। আর সেখানেই বেচারার মন খারাপ। এই অর্পিত আর তার প্রাক্তন প্রেমিকা চন্দ্রা হল এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক। তার সাথে যুক্ত হয়েছে হ্যাশট্যাগ, #Seshbelayon18

চন্দ্রা

আসলে সদ্য মুক্তি পেয়েছে ওয়ান লাভ মিডিয়ার পরবর্তী ইউটিউব শর্ট ফিল্ম, ” শেষ বেলায়” এর লোগো। সুন্দর একটি হোয়াটসঅ্যাপ চ্যাট এবং বিয়ের কার্ডের মাধ্যমে ব্যাপারটি সামনে এসে। এই ছবিতে অভিনয় করছে অরুণাভ দে, লহরী চক্রবর্তী। অরুণাভ দে শর্টফিল্ম বা ওয়েব ফিল্মে পরিচিত মুখ। আর অনেকদিন পর আবার অভিনয়ে ফিরছেন লহরী চক্রবর্তী। শেষ বার তাকে ওয়েব দেখা গেছিল “টেক কেয়ার” নামক শর্টফিল্ম , যা ১ কোটির বেশি ভিউস পেয়েছে। মাঝে ৭২ ও নেটওয়ার্ক নামক ছায়াছবিতে বড়পর্দাতেও দেখা যায় তাকে। তারপর অবশ্য তিনি বিমান সেবিকা হিসেবে অন্য পেশার সাথে যুক্ত হয়ে যান। ছবিটি পরিচালনা করেছেন রজত সাহা ও চিত্রগ্রহণ করেছেন সায়ন চন্দ।

অর্পিত

সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৮ তারিখ ওয়ান লাভ মিডিয়ার ইউটিউব চ্যানেল। । এখনো খুব বেশি ছবিটির ব্যাপারে জানা যায়নি। তবে গল্পের প্রধান চরিত্র অর্পিত ও চন্দ্রা এবং একটি বিয়ে নিয়েই পুরো ঘটনা। খুব শিঘ্রই ছবি নিয়ে বিস্তারিত আসছি আমরাও